প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 7:33 AM
ক্রীড়ার ছন্দে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কুমিল্লা ক্যাডেট কলেজ প্রাঙ্গণে। কলেজের ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোববার সকাল সাড়ে ৮টায় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা ও সৌন্দর্যের প্রতীক বেলুন উড়িয়ে ক্রীড়া আসরের সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী আয়োজনে কলেজ অ্যাডজুটেন্ট মেজর ইউ এম মুকরামিনুল ইসলাম আমিনসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনেই অ্যাথলেটিকসসহ একাধিক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র গ্রুপে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০০ ক্যাডেট এসব খেলায় অংশ নিয়ে মাঠে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
শিক্ষা ও নেতৃত্ব গঠনের পাশাপাশি কুমিল্লা ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। চলতি বছর বোর্ড পরীক্ষায় শতভাগ জিপিএ–৫ অর্জনের পাশাপাশি আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষায় ২৭ জন ক্যাডেট সাফল্য লাভ করেছে। এছাড়া কলেজের ক্যাডেটরা এমবিবিএস, বুয়েট ও আইবিএ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে গবেষণা, শিল্প ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়ে চলেছে।
উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট সাকিব আহসান রিফাত ইংল্যান্ডের রয়েল মিলিটারি একাডেমি থেকে ‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ পদক অর্জন করেছেন। অন্যদিকে ক্যাডেট তানিম বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি থেকে ‘বেস্ট ফ্লাইং অফিসার’ খেতাব অর্জন করে কলেজকে গর্বিত করেছেন।
আগামী বুধবার(২৪ ডিসেম্বর) (সমাপনী দিবস) বেলা ২টা ১৫ মিনিটে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...