প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 8:49 AM
বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহযোগিতায় দুই দিনব্যাপী ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার কোর্স কুমিল্লা ফায়ার সার্ভিসের মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ।
প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।
কুমিল্লা জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও এথনিকা স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক দাউদ খান দোলন এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. জিয়া উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার উপ সহকারি পরিচালক মো. ইদ্রিস মিয়া. সিনিয়র ফায়ার মেন শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দাকার, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও গার্ল ইন রোভার স্কাউট লিডার আফরোজা শাহীন।
শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, শিক্ষাও প্রশিক্ষণমূলক আন্দোলন। তোমরা রোভার স্কাউটের সাথে সম্পৃত্ত থেকে নিজেকে ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ হিসেবে তৈরী করবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অতুলনীয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা শুধু কারিগরি দক্ষতাই অর্জন করেননি, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগত কাজ এবং সর্বোপরি মানবিক মূল্যবোধে আরও সমৃদ্ধ হয়েছেন। প্রশিক্ষণ আপনাদেরকে বাস্তব জীবনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দিয়েছে—যা একজন ফায়ার ফাইটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোভার স্কাউট লিডার মো. জিয়া উদ্দিন বলেন বলেন, স্কাউটরা দেশ, জাতি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন প্রশিক্ষণ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের করে স্বেচ্ছায় আত্ম নিয়োগের মাধ্যমে দুর্যোগময় পরিস্থিতি থেকে শুরু করে সমাজ সেবামূলক কাজ করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার মেন তানজিদ, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারি রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সিনিয়র রোভার মেট শাহরিয়ার আহমেত কায়সার, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. বাধন, মেজর আবদুল গনি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ত্বসিন আল জাকি।
প্রশিক্ষণে একদল চৌকষ ফায়ার মেন আগুন নিভানোর কলাকৌশল ও বিপদের সময় উদ্ধারে কাজের কলা কৌশল হাতে কলমে রোভার ও গার্ল রোভারদেরকে শিখানো হয়। ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার কোর্সে কুমিল্লা জেলা বিভিন্ কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ৯৭ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...