প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Jan 2026, 9:26 AM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক আসরটা যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। টানা চতুর্থ হারে আত্মবিশ্বাস তলানিতে দলটির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় হায়দার আলী নেতৃত্বাধীন নোয়াখালী। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি সিলেট টাইটানস—৬ উইকেট হাতে রেখে এবং ৬৮ বল বাকি থাকতেই নিশ্চিত করে জয়।
ব্যাট হাতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে নোয়াখালী। সিলেটের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। বিশেষ করে নাসুম আহমেদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় দলটি। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাসুম—যা তার বিপিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। একই সঙ্গে এটি বিপিএলের ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং পারফরম্যান্স।
নোয়াখালীর পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওপেনার হাবিবুর রহমান সোহান যোগ করেন ১৮ রান। তবে বাকিদের ব্যাট থেকে উল্লেখযোগ্য কোনো অবদান আসেনি, দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি কেউ।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫ বল খেলে ১ রান করে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেটে তৌফিক খান ও জাকির হাসানের জুটি ম্যাচের রাশ টেনে ধরে। তৌফিক খান করেন ৩২ রান, জাকির হাসান যোগ করেন ২৪। আফিফ হোসেন ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ২ রানে।
শেষদিকে কোনো নাটক না করে পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী শান্ত মাথায় ম্যাচ শেষ করেন। মঈন আলী ১ রান এবং ওমরজাই ০ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন বড় ব্যবধানের জয়।
এই জয়ে আবারও জয়ের ধারায় ফিরল সিলেট টাইটানস। আর নোয়াখালী এক্সপ্রেসের জন্য প্রশ্ন থেকেই যাচ্ছে—কবে কাটবে হারের বৃত্ত?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...