প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Jan 2026, 8:18 AM
রাজধানীতে ২০২৪ সালের জুলাইয়ে সহিংসতার মধ্যে পুলিশের গুলিতে নিহত হন সোহেল নামের এক যুবক। ঘটনার পর তার মরদেহ দীর্ঘদিন ধরে অজানা অবস্থায় থাকায় পরিবার চরম অনিশ্চয়তায় ভুগছিল। পরে জানা যায়, তাকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই সময় সোহেলের মায়ের কোনো ধারণা ছিল না।
সন্তানের কবরের কোনো ঠিকানা, ফরেনসিক প্রতিবেদন বা প্রশাসনিক নথি না থাকলেও মা হার মানেননি। বুকভরা শূন্যতা আর বিশ্বাস নিয়ে তিনি নিয়মিত রায়েরবাজার কবরস্থানে যেতেন। স্বপ্নে দেখতেন—একটি গাছের নিচে শুয়ে আছে তার সন্তান। বাস্তবেও সেই নির্দিষ্ট গাছের নিচে থাকা একটি অচিহ্নিত কবরের পাশে দাঁড়িয়ে তিনি প্রায়ই কান্নায় ভেঙে পড়তেন।
বুধবার (৭ জানুয়ারি) সেই বিশ্বাসই সত্যি হলো। সিআইডি বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরিবারের দেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে শহীদ সোহেলের মরদেহ শনাক্ত করা হয়। আশ্চর্যজনকভাবে, যে গাছের নিচে মা নিয়মিত কান্না করতেন, ঠিক সেখানেই মিলল কবর।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবকাতুল্লাহ জানিয়েছেন, মায়ের দেওয়া বর্ণনা ও ফরেনসিক তথ্য একেবারে মিলে গেছে। মা নিয়মিত সিআইডি কার্যালয়ে এসে সন্তানের কবরের অবস্থান, পরিবেশ ও অন্যান্য তথ্য জানিয়েছিলেন।
একটি সন্তানের জন্য এক মায়ের অটল বিশ্বাস ও রাষ্ট্রীয় ফরেনসিক বিজ্ঞানের মিলন—শেষ পর্যন্ত মিলিয়ে দিয়েছে নিখোঁজ সন্তানের পরিচয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...