প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Jan 2026, 8:24 AM
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে ফের সরব হয়েছেন রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন—এই হত্যার বিচার আদৌ হবে কি না। একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, কেন ইনকিলাব মঞ্চ এখনো কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না।
স্ট্যাটাসে রাবেয়া ইসলাম সম্পা স্পষ্ট ভাষায় বলেন, বিচার না হওয়ার ধারণাই গ্রহণযোগ্য নয়—ওসমান হাদির হত্যার বিচার যেকোনো মূল্যে হতেই হবে। তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, বিচার না হলে এ দেশে আর ওসমান হাদির মতো বিপ্লবী জন্ম নেবে না।
তিনি স্মরণ করিয়ে দেন, এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওসমান হাদি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইন উদ্ধৃত করেছিলেন—
“সহজ করে বলতে আমায় কহ যে,
সহজ কথা যায় না বলা সহজে।”
এই উদ্ধৃতির মাধ্যমে সম্পা ইঙ্গিত দেন, সব কিছু সহজে এগোচ্ছে না—এর কারণ সংশ্লিষ্ট সবাই জানেন। তিনি ওসমান হাদির কথাও স্মরণ করিয়ে দেন—“আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই ও সংগ্রাম।” তাই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ নিয়ে শহিদ ওসমান হাদির আবেগঘন বক্তব্যও তুলে ধরেন রাবেয়া ইসলাম সম্পা। তিনি উল্লেখ করেন, ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে নিজের প্রথম সন্তান হিসেবে দেখতেন এবং এর সঙ্গে যুক্ত কর্মীদের নিঃস্বার্থ ত্যাগের কথা বারবার বলতেন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত ছিলেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
সবশেষে সম্পা আবেগঘন ভাষায় বলেন, যারা শুধু ওসমান হাদির ভিডিও দেখে বা কথা শুনে তাঁকে ভালোবাসেন, তাঁদের উচিত এখন তাঁর সহযোদ্ধা ভাই-বোনদের অবস্থার কথাও ভাবা। স্ট্যাটাসের শেষাংশে ওসমান হাদির কণ্ঠে উচ্চারিত একটি দৃঢ় বার্তা তুলে ধরে তিনি লেখেন—
“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ওসমান হাদির বিচার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...