প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 9:20 AM
কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বেরিয়ে এক ত্যাগী যুব নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের ভূমিকা ও ত্যাগী নেতাকর্মীদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে যোগদানকারী নেতা পূর্বে বিএনপির যুব সংগঠন যুবদলের ভূলইন দক্ষিণ ইউনিয়ন শাখার একজন সক্রিয় সদস্য ছিলেন। বিএনপির দুঃসময়ে তিনি নির্যাতনের শিকার হন এবং আন্দোলন-সংগ্রামে নিয়মিত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর লালমাই উপজেলায় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিএনপির সাংগঠনিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয়। এর ফলে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন। অনেককে নীরবে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
একাধিক সূত্র জানায়, দলের ভেতরে একটি সুবিধাভোগী গোষ্ঠী বিএনপিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। তারা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে সংগঠন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে লালমাইয়ের রাজনীতি একটি নির্দিষ্ট সিন্ডিকেটের প্রভাবেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এই প্রেক্ষাপটে আলোচনায় আসে হাফেজ আবুল খায়েরের নাম। স্থানীয়ভাবে পরিচিত এই নেতা বিএনপির দুঃসময়ে একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আন্দোলন-সংগ্রামে তিনি নিজে ছাড়াও তার পরিবার, দুই ছেলে সহ রাজপথে সক্রিয় ছিলেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। এমন একজন ত্যাগী কর্মীর দল ছাড়ার সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি দল। তবে বর্তমানে কিছু নব্য সুবিধাবাদী ও দালালচক্রের কর্মকাণ্ডে সেই আদর্শ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা।
বিশ্লেষকরা বলেন, দুঃসময়ে যাঁরা দলের শক্ত ভিত গড়ে তুলেছিলেন, আজ তাঁদেরই অবমূল্যায়ন করা হচ্ছে। এর ফল ভবিষ্যতে বিএনপির সাংগঠনিক কাঠামোর জন্য মারাত্মক সংকট তৈরি করতে পারে।
এ অবস্থায় বিএনপির জাতীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের আগলে না রাখলে দল ভবিষ্যতে বড় ধরনের সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
এই যোগদান ও দলত্যাগের ঘটনা লালমাইয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে কি না—তা নিয়ে এখন সবার কৌতূহল ও নজর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...