...
শিরোনাম
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি ⁜ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের ⁜ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ⁜ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি ⁜ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার ⁜ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার ⁜ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া ⁜ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা ⁜ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা ⁜ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ⁜ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ⁜ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ⁜ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার ⁜ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন ⁜ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি ⁜ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন ⁜ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার ⁜ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান ⁜ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির ⁜
Author Photo

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 9:57 AM

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড় News Image




কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউনিয়নের প্রভাবশালী বিএনপি নেতা হাজী ইউনুস আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে হাজী ইউনুস আহমেদ জামায়াতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে রাষ্ট্রীয় সম্মানি ভাতা ব্যক্তিগত কাজে নয়, জনকল্যাণেই ব্যয় করা হবে। তিনি বলেন, “আমরা এমপি হতে চাই জনগণের খাদেম হতে, অট্টালিকার মালিক হতে নয়। লালমাই-নাঙ্গলকোটের মানুষের উন্নয়নই আমাদের রাজনীতির লক্ষ্য।”

তিনি আরও বলেন, “যারা ৫৪ বছরের পুরোনো পচা রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের রাজনীতি আর দেখতে চান না—তাদের অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।” এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে, যা রাষ্ট্র সংস্কারের পথে বড় অন্তরায়।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ইয়াছিন আরাফাত বলেন, “আজ যখন কুমিল্লা-১০ আসনের মানুষ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধ, তখনই আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু বিগত ১৬ বছর এবং জুলাই আন্দোলনে আমরা গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছি, জেল-নির্যাতন সহ্য করেছি। হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করতে ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. শাহ আলম। বিশেষ বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর, সাবেক আমীর মাওলানা এইচ এম নুরুল্লাহ, সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন, অফিস সম্পাদক মাওলানা মেসবাহুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক কবি ফারুক আহমেদ।

সমাবেশে ইউনিয়ন জামায়াত, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে রাত ৯টায় মাওলানা ইয়াছিন আরাফাত লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তার এক পথসভায় বক্তব্য দেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির একজন পরিচিত নেতা হিসেবে হাজী ইউনুস আহমেদের জামায়াতে যোগদান কুমিল্লা-১০ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...

চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...

কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...

খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...

দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...

বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...

বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...

জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...

মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...

শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...

যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...

পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...

ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...

এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...

বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...

যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
➤ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
➤ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
➤ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
➤ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
➤ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
➤ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
➤ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
➤ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
➤ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
➤ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
➤ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
➤ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার
➤ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
➤ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
➤ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি
➤ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন
➤ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার
➤ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান
➤ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir