প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 24 Feb 2026, 12:17 AM
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য নিবন্ধনের সুযোগ মিলবে। এ বিষয়ে গত রোববার ইসির এনআইডি অনুবিভাগ একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব নাগরিকের বয়স আবেদনকালে ১৬ বা ১৭ বছর, তারা সরাসরি নিবন্ধনের আওতায় আসবেন। তবে ভোটার তালিকায় তাদের নাম যুক্ত হবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে। আগে ১৮ বছর না হলে এনআইডির জন্য আবেদন করা যেত না।
ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০–এর সংশোধনের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বয়সভিত্তিক তথ্য আগেই সংগ্রহ করে রাখলে ভবিষ্যতে ভোটার তালিকা হালনাগাদ ও সেবা প্রদান আরও দ্রুত হবে।
এ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও তরুণদের জন্য নানা নাগরিক সেবা সহজ হবে বলে মনে করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি কিংবা চিকিৎসাজনিত ভ্রমণের মতো কাজে এনআইডির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। পরিচয়পত্র না থাকায় এতদিন অনেক কিশোর–কিশোরী ভোগান্তিতে পড়তেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। নতুন নিয়ম চালু হওয়ায় প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ নাগরিক আগেভাগেই জাতীয় ডাটাবেজে যুক্ত হবেন।
এখন থেকে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে, ১৬ বছর পূর্ণ হলেই বছরের যেকোনো সময় এনআইডির জন্য আবেদন করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এ সিদ্ধান্ত নাগরিক সেবা প্রাপ্তির জটিলতা কমিয়ে তরুণদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...