প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Feb 2026, 9:57 AM
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর কিং ফিশার রেস্টুরেন্টে বিশিষ্ট নারীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, জনসংখ্যার অর্ধেক নারী—তাদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নেতৃত্বের ক্ষেত্রে নারীরা এগিয়ে এলে রাষ্ট্র আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল এখনো নারীদের অধিকার ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা নারীর মর্যাদা অস্বীকার করে, তারা দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি রক্ষা করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।
রহমাতুল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর ফলে পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নারীরা যখন স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হবেন, তখন পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। বরিশালের উন্নয়নে নারী সমাজকে শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক), মহিলা পরিষদ, মহিলা চেম্বার অব কমার্স, মহিলাদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, শিক্ষিকা, চিকিৎসক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন নারী নেত্রী আফরোজা খান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...