প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 9:07 PM
দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি ঘটিয়ে বরুড়ার ডাবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী দত্ত-এর অবসরজনিত বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১১ মে ২০২৬ ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতা জীবনের নানা অর্জন, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই আয়োজনটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া প্রাথমিক শিক্ষা পরিবারের কর্ণধার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন চন্দ্র পোদ্দার, মো. সোলাইমান সভাপতির দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন কানাই সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীতি রানী বিশ্বাস এবং লক্ষ্মীপুরের প্রাক্তন প্রধান শিক্ষক সবিতা রানী দাশ। বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সম্পাদক ও দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম হাজারী, বিদ্যালয়ের জমিদাতা কামাল মিয়া- সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন ও সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ডাবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ফখরুদ্দিন (চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শুভেন্দু শেখর দাস (পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়), রফিকুল ইসলাম (ধুলিয়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), সিদ্দিকুর রহমান (খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), কামরুজ্জামান (চিতোষীরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়), নাজমা বেগম (দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারপ্রাপ্ত), মোছাতামবিল্লাহ (নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারপ্রাপ্ত), রতন চন্দ্র দাশ (সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং শাহজালাল (পয়ালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
মমতা রানী দত্ত ১৯৮৭ সালের জুন মাসে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালের ৩০ জানুয়ারি চিতোষীরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বছরের ৬ এপ্রিল তিনি দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতায় তিনি ২ জুলাই ২০১৮ ইং তারিখে ডাবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবশেষে ৯ মে ২০২৬ ইং তারিখে তাঁর কর্মজীবন শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান, সততা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীবান্ধব আচরণের প্রশংসা করেন। শেষ মুহূর্তে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং স্মৃতিচিহ্ন প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...