প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 May 2026, 7:54 AM
পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৯ জিলহজ আজ। বিশ্ব মুসলিমের হৃদয়স্পর্শী ধ্বনি—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’—এ মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান। সাদা ইহরামে আবৃত লাখো মুসল্লি আজ মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে ক্ষমা, রহমত ও শান্তির জন্য অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা করছেন।
এর আগে সোমবার মিনার তাঁবুর নগরীতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ হজযাত্রী একত্রিত হন। বাংলাদেশ থেকেও এবছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে গেছেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন।
মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর আল্লাহর মেহমানরা মিনার তাঁবু ছেড়ে রওনা হন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। ইতিহাসের এই পবিত্র প্রান্তরেই প্রায় ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
আজ সারাদিন আরাফাতের ময়দানে ইবাদত, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মশগুল থাকবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত চলবে কান্নাভেজা কণ্ঠে গুনাহ মাফের আকুতি। নিজেদের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে হাত তুলবেন তাঁরা।
মসজিদে নামিরা থেকে এবারের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায়ের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন ‘উকুফে আরাফা’।
হাদিস শরিফে আরাফাতের দিনের মর্যাদা সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে এবং পাপ থেকে দূরে থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। আরাফাতের দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন বলেও হাদিসে বর্ণিত রয়েছে।
সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন শেষে পাথর সংগ্রহ করে ১০ জিলহজ মিনায় ফিরে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি, মাথা মুন্ডন ও পবিত্র কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা।
হজের প্রতিটি আনুষ্ঠানিকতায় রয়েছে হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের অনন্য শিক্ষা। আত্মশুদ্ধি ও ত্যাগের এই মহাসম্মিলনে এক কাতারে দাঁড়িয়ে মুসলিম উম্মাহ আবারও তুলে ধরছে ভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...