প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2026, 8:25 AM
কুমিল্লায় চাকরি দেওয়ার নামে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (Bangladesh Army International University of Science and Technology)–এর রেজিস্ট্রার অফিসের এইচআর কর্মকর্তা মো. রকিবুল হাসান জুয়েলের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক চাকরিপ্রার্থী।
আদালতে দায়ের করা মামলার আরজিতে বলা হয়, অভিযুক্ত রকিবুল হাসান জুয়েল নিজেকে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমে তার শক্ত অবস্থান রয়েছে বলে দাবি করে বিভিন্ন চাকরিপ্রার্থীর সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন। পরে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ নিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এক চাকরিপ্রার্থীর কাছ থেকে চাকরি নিশ্চিত করার আশ্বাসে লাখ টাকা গ্রহণ করেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকরির কোনো ব্যবস্থা না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, গত ১৯ মে সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। এরপর থেকেই ভুক্তভোগী ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতকে জানিয়েছেন। তার আশঙ্কা, যেকোনো সময় হামলা, হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে পারেন।
শুনানি শেষে আদালত অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েলকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী চাকরিপ্রার্থী বলেন, “চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন চাকরি দিতে না পেরে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে চাকরি বাণিজ্য ও প্রভাব বিস্তারের অভিযোগ প্রকাশ্যে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. রকিবুল হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...