প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 1 Jun 2026, 6:11 AM
লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। বাসিন্দাদের আগেই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে একসময়ের জনবহুল শহরটি এখন প্রায় জনশূন্য ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রোববার (৩১ মে) চালানো সর্বশেষ হামলায় অন্তত চারটি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি আবাসিক ভবনে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। হামলার পর আকাশজুড়ে ইসরাইলি ড্রোনের টহল ও বিকট শব্দ স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২ মার্চের পর টায়ারে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও নিরাপদ বোধ করছে না। একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশে বড় ধরনের কামানের গোলার স্প্লিন্টার এসে পড়লে সেখানে অবস্থানরত নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জহরানি নদীর উত্তরের বাসিন্দাসহ দক্ষিণ লেবাননের সবাইকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে পুরো অঞ্চলকে ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে। তবে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে সাধারণ মানুষের এই যাত্রাও ঝুঁকিমুক্ত নয়। টায়ার থেকে সিডনের পথে এবং বিভিন্ন মহাসড়কে চলাচলকারী বেসামরিক যানবাহন লক্ষ্য করেও হামলার অভিযোগ উঠেছে।
ক্রমবর্ধমান এই সংঘাতে দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণ চরম মানবিক সংকটে পড়েছে। জীবন বাঁচাতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ালেও নিরাপত্তার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না তারা। চারদিকে ধ্বংস, আতঙ্ক ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দিন কাটছে হাজারো মানুষের।
সূত্র: আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...