প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 6 Jun 2026, 9:41 AM
শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের জবাব দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি অভিযোগ করেছেন, মামলার বাদী নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যাচার’ ও ‘নোংরামি’ ছড়ানো হচ্ছে, যা তাদের পরিবারের জন্য নতুন করে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে মাসুমা হাদি বলেন, ভাইকে হারানোর বেদনা নিয়েই এতদিন নীরব ছিলেন। কিন্তু সামাজিক মাধ্যমে মামলার বাদী হওয়া নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরপরই তিনি ঢাকায় ছুটে যান এবং এভারকেয়ার হাসপাতালে অবস্থান নেন। সেখানে চিকিৎসাধীন ভাইকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাননি বলে দাবি করেন তিনি।
মাসুমা হাদি প্রশ্ন তোলেন, পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এবং কার অনুমতিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে মামলার বাদী করা হলো। এ বিষয়ে প্রশাসনের ভূমিকাও স্পষ্ট করার দাবি জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির ভাই ওমর ফারুক তখন গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন। হামলার সময় একই রিকশায় থাকায় তার শরীর ও পোশাকে ওসমান হাদির রক্তের দাগ লেগে ছিল। এমন পরিস্থিতিতে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না বলেও উল্লেখ করেন মাসুমা।
তিনি বলেন, মামলার বাদী হতে পরিবারের পক্ষ থেকে অনীহার কথা কে বা কারা প্রচার করেছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার অভিযোগ।
এদিকে ভাইয়ের চিকিৎসা নিয়েও বিস্তারিত তুলে ধরেন মাসুমা হাদি। তিনি জানান, ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ প্রথমে ব্যক্তিগতভাবে নেন তার ভাই ওমর ফারুক। চিকিৎসা নথি প্রথমে সিঙ্গাপুরে পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি। পরে থাইল্যান্ডের একটি হাসপাতালে পাঠানো হলে সাড়া মেলে এবং ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে চিকিৎসার প্রস্তুতিও নেওয়া হয়।
পরে সরকার বিষয়টি জানার পর ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। দ্বিতীয়বার চিকিৎসা সংক্রান্ত নথি সিঙ্গাপুরে পাঠানো হলে তা গ্রহণ করা হয় এবং সেখানেই তাকে নেওয়া হয় বলে জানান তিনি।
মাসুমা হাদি বলেন, পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চললেও এতদিন তিনি নীরব ছিলেন। তবে একজন নিহত আন্দোলনকর্মীর পরিবারকে নিয়ে তথ্য যাচাই ছাড়া অপমানজনক মন্তব্য করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “সম্মান করতে না পারলেও অন্তত সত্য না জেনে অসম্মান করার অধিকার কারও নেই।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...