প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jun 2026, 7:24 AM
ইরানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক তীব্র আক্রমণাত্মক পোস্টে তিনি ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং মার্কিন নৌবাহিনীর অবরোধকে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক পদক্ষেপ বলে দাবি করেছেন। একই সঙ্গে ইরানকে কটাক্ষ করতে গিয়ে নিজের বক্তব্যে ব্যবহার করেছেন ‘আলহামদুলিল্লাহ’ শব্দটি, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প মূলধারার গণমাধ্যমকে ‘ফেইক নিউজ মিডিয়া’ বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ইরানের বন্দরগুলোকে ঘিরে মার্কিন নৌবাহিনীর অবরোধ এতটাই কার্যকর যে, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সেখান দিয়ে কিছুই প্রবেশ বা বের হতে পারবে না।
পোস্টে ট্রাম্প লেখেন, “এটি একটি ইস্পাত কঠিন প্রাচীর। ইরানের ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে গেছে। তারা সামরিক বাহিনীর ব্যয় কিংবা অন্যান্য বিলও পরিশোধ করতে পারছে না। দেশটি দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। প্রচুর তেল বাইরে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ!”
ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের বক্তব্যে ইসলামি ধর্মীয় শব্দগুচ্ছ ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত এপ্রিল মাসে হরমুজ প্রণালি ইস্যুতে দেওয়া এক কড়া বার্তাতেও তিনি একই শব্দ ব্যবহার করেছিলেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
এদিকে বুধবার ভোরে দেওয়া আরেক বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান কূটনৈতিক সমঝোতার সুযোগ নষ্ট করেছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ বিশৃঙ্খল’ বলে মন্তব্য করেন।
দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাও ক্রমেই বাড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির ওপর মার্কিন একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারটি ধ্বংস হলেও এর দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক মুখোমুখি অবস্থান আরও জটিল আকার ধারণ করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...