প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 8:17 AM
কুমিল্লার লালমাই উপজেলায় আধুনিক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদকে জনপ্রিয় করতে সোমবার এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
কর্মশালায় উপজেলার প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন। লাভজনক মাছ চাষের আধুনিক কৌশল, উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বৈজ্ঞানিক উপায়ে পুকুর প্রস্তুত, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের কার্যকর ব্যবহার, এয়ারেটর পরিচালনা, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং মাছের রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিয়নাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হিজবুল বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মো. সোহেল রানা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহম্মদ।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়, যেখানে অংশগ্রহণকারী খামারিরা মাঠপর্যায়ের নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের প্রসার ঘটাতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারিদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...