প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 8:35 AM
কুমিল্লায় ইসলামী ব্যাংকের এক গ্রাহকের হিসাব থেকে প্রায় ১৯ লাখ টাকা রহস্যজনকভাবে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. হাসান মজুমদার (৪৬)। আদালত মামলাটি গ্রহণ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
রোববার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন থেকে ৪ জুনের মধ্যে বিভিন্ন সময়ে মো. হাসান মজুমদারের ইসলামী ব্যাংক হিসাব থেকে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা অন্য ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরে স্থানান্তর করা হয়। অথচ এ সময় ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের সতর্কবার্তা বা এসএমএস পাননি তিনি।
ভুক্তভোগীর দাবি, গত ৭ জুন কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গেলে তিনি জানতে পারেন তার হিসাবে থাকা অর্থ নেই। পরে খোঁজ নিয়ে দেখা যায়, টাকাগুলো এনআরবিসি ব্যাংক, পূবালী ব্যাংকের কয়েকটি হিসাবে এবং বিকাশ ও নগদের একাধিক নম্বরে পাঠানো হয়েছে।
মামলায় রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বরিশালের ধামুড়া বাজার এলাকার মো. সোহেলসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হাসান মজুমদার।
এ বিষয়ে ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের হিসাব থেকে অর্থ লেনদেন হলে সাধারণত মোবাইলে বার্তা পৌঁছে যায়। তবে তার জানা মতে এমন কোনো ঘটনা শাখায় ঘটেনি। আদালতের পক্ষ থেকে তথ্য চাওয়া হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আদালতের নির্দেশনার কাগজপত্র এখনো থানায় পৌঁছেনি। নথি হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...