প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Jun 2026, 9:10 AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা তার দেওয়া ব্যাখ্যাকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সত্য ঘটনাকে আড়াল করতেই রেজাউল ইসলাম মোবাইল ফোন হারানোর অজুহাত সামনে এনেছেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে রেজাউল ইসলাম দাবি করেন, গত ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোন হারিয়ে যায়। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। হারানো মোবাইলের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো সেটি উদ্ধার হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অভিযোগ ওঠার আগ পর্যন্ত শিক্ষক রেজাউল ইসলাম নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। অভিযোগ প্রকাশের পরই তিনি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেন। তাই মোবাইল হারানোর দাবি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তারা বলেন, “এমন একজন শিক্ষকের কাছ থেকে আমরা আর শিক্ষা গ্রহণ করতে চাই না। বছরের পর বছর ধরে বিভিন্ন শিক্ষার্থী শিক্ষকদের অশালীন আচরণ ও হয়রানির শিকার হলেও অধিকাংশ ক্ষেত্রে সুষ্ঠু বিচার হয়নি। প্রশাসন সাময়িক ব্যবস্থা নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।”
তারা আরও অভিযোগ করেন, বিচারের নামে সাময়িক বহিষ্কার বা অবকাশে পাঠানো সমস্যার স্থায়ী সমাধান নয়। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার জরুরি।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এক ছাত্রীর পক্ষে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো কথিত আপত্তিকর বার্তার স্ক্রিনশটও সংযুক্ত করা হয়।
এর আগে এক ছাত্রীর সঙ্গে মেসেঞ্জারে অশালীন ভাষা ব্যবহার ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পর রেজাউল ইসলামকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজনের সঙ্গে তার অনুরূপ আচরণের অভিযোগও সামনে আসে।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা চললেও শিক্ষার্থীরা বলছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...