প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2026, 7:15 AM
কুমিল্লার নাঙ্গলকোটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ৪১ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আলী আক্কাস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরআনের হাফেজরা জাতির গর্ব। ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য গৌরবের।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান খোকন, উপজেলা বিএনপির নেতা ছায়েদুল হক, রফিকুল ইসলাম, রাসেল ও সিরাজুল ইসলাম। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মাকছুদ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শাহাজান মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুর জলিলসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কোরআন হেফজ সম্পন্ন করা ৪১ জন শিক্ষার্থীর মাথায় সম্মাননার প্রতীক হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অর্জনে আনন্দ ও গর্বে আপ্লুত হয়ে ওঠেন তাদের অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং নৈতিক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...