প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 21 Jun 2026, 8:26 AM
নয়ন দেওয়ানজী।।
নিরাপদ, সুরক্ষিত ও কল্যাণমুখী স্কাউটিং পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ স্কাউটসের অ্যাডাল্ট ইন স্কাউটিং (এআইএস) বিভাগের পরিচালনায় এবং কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘সেইফ ফ্রম হার্ম’ বিষয়ক সার্টিফিকেশন কোর্স। শনিবার ২০ জুন কুমিল্লার লালমাইয়ে অবস্থিত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে কোর্সের উদ্বোধন করেন বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেইফগার্ডিং ও ওয়েলবিং সাব-কমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কেস ম্যানেজমেন্ট টিমের আহ্বায়ক মো. আসিফ উল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি স্কাউট আন্দোলনে ‘সেইফ ফ্রম হার্ম’-এর গুরুত্ব তুলে ধরে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ ও যথাযথ রিপোর্টিং ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ ও এআইএস) মো. মোজাম্মেল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ ও এআইএস বিভাগের উপ-পরিচালক এবং লালমাই স্কাউটস উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা অঞ্চলের পরিচালক এএইচএম মহসীন।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য ‘সেইফ ফ্রম হার্ম’ বিষয়ে বিস্তারিত ধারণা, সেইফগার্ডিং রিপোর্টিং পদ্ধতি, কেস ম্যানেজমেন্ট টিমের গঠন, সদস্য নিয়োগের যোগ্যতা, দায়িত্ব ও কার্যপরিধি এবং বাংলাদেশ স্কাউটসের চলমান কার্যক্রম বিষয়ে ধারাবাহিক সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অংশে স্কাউটার মহসিনুজ্জামান খান অংশগ্রহণকারীদের ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের প্রথম ও দ্বিতীয় অংশ হাতে-কলমে সম্পন্ন করান।
দিনব্যাপী আয়োজিত এ কোর্সে কুমিল্লা অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলা ও রোভার জেলা থেকে আগত ৪০ জন রোভার স্কাউট ও স্কাউটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ করে তোলে।
স্কাউট আন্দোলনে নিরাপত্তা, সুরক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ কোর্স ভবিষ্যতে দায়িত্বশীল ও সচেতন স্কাউট নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...