প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 9:21 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে প্রকাশ করা হয়েছে এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা। একই সঙ্গে বি ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকার ফলাফল ২১ জুন রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বি ইউনিটে ভর্তির সুযোগ পেতে আগামী ২৫ জুন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় বাণিজ্য বিভাগের মেধাক্রম ১৪৮ থেকে ২৫০, বিজ্ঞান বিভাগের ১৬৯ থেকে ২৫০ এবং মানবিক বিভাগের ৫০৯ থেকে ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মৌখিক পরীক্ষার পর খালি আসনের বিপরীতে একই দিন বিকেলে নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
এ ইউনিটের ৭ম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২২ ও ২৩ জুন এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ২৩ ও ২৪ জুন সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও বিভাগে ভর্তি সম্পন্ন করতে হবে। এছাড়া এ ইউনিটে কোনো আসন শূন্য থাকলে ২৪ জুন মাইগ্রেশন ও নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে এবং ২৫ জুন সম্পন্ন হবে ভর্তি কার্যক্রম।
ভর্তির সময় শিক্ষার্থীদের পূরণকৃত ভর্তি ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি ফি হিসেবে শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি টিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। ফলে শিক্ষার্থীদের নিয়মিত এসব মাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...