প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2026, 8:55 AM
কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী জাকির হোসেনের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর প্রায় আট মাস পর নতুন মোড় নিয়েছে ঘটনাটি। নিহতের মা আছিয়া বেগম সাবেক ইউপি সদস্য (মেম্বার) মফিজুর রহমানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে জমিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল, যার ফলে প্রাণ হারান জাকির।
উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী জাকির হোসেন (৫০) ছুটিতে দেশে এসে প্রায়ই রাতের বেলায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যেতেন। গত বছরের ২২ সেপ্টেম্বর রাতেও তিনি মাছ ধরতে বের হন। একপর্যায়ে পাশের জমিতে প্রবেশ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত ১৫ মে নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক মেম্বার মফিজুর রহমান ও মো. সেলিমকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মফিজুর রহমান মেম্বার সেলিমের ঘর থেকে নিজের জমিতে বিদ্যুতের লাইন টেনে রাখেন। মাছ ধরতে গিয়ে সেই বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করায় জাকিরের মৃত্যু ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মফিজুর রহমান। তিনি বলেন, “আছিয়া বেগমের ছেলে ও নাতিদের মধ্যে চলমান জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কয়েকটি সালিশ বৈঠকে আমি অংশ নিয়েছিলাম। সেই ক্ষোভ থেকেই দীর্ঘ সময় পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি জমিতে কোনো বিদ্যুতের লাইন নিইনি।”
এদিকে স্থানীয় প্যানেল চেয়ারম্যান শাহ আলম দাবি করেন, জাকির হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে মফিজুর রহমানের জমিতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল।
চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মহিন উদ্দিন বলেন, “প্রবাসী জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার দীর্ঘ সময় পর মামলা হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...