প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2026, 9:04 AM
কুমিল্লার হোমনা উপজেলায় প্রবাসী মেরাজুল ইসলামের (৪৪) মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার পেছনে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। শেষ পর্যন্ত সেই চাপই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মেরাজুল ইসলাম উপজেলার আসাদপুর ইউনিয়নের বাসিন্দা এবং প্রয়াত শহিদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন মেরাজুল। গত দুই সপ্তাহে তিনি প্রায় ২২ লাখ টাকা হারিয়েছেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। বিপুল অঙ্কের এই আর্থিক ক্ষতির পর তিনি হতাশা ও দুশ্চিন্তায় ভুগছিলেন।
মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান বলেন, স্থানীয়ভাবে অনলাইন জুয়ায় অর্থ হারানোর বিষয়টি শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ূয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাস থেকে ফেরার পর মেরাজুল ও তার ছেলে আর্থিক সংকটে পড়েছিলেন। প্রাথমিকভাবে সেই হতাশার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন জুয়ার প্রসঙ্গটি নিয়ে বিভিন্ন আলোচনা দেখা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা তরুণ ও প্রবাসীদের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...