প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Jun 2026, 9:23 AM
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া ‘লাইফলাইন’ সিনেমাকে নিজের জীবনের সঙ্গে গভীরভাবে মিলিয়ে দেখছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পর্দার গল্পের অনেকটাই তার বাস্তব জীবনের অনুভূতির প্রতিফলন।
মিম জানান, বাস্তব জীবনেও তিনি বাবা-মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। বয়সের কারণে তাদের অসুস্থতা ও শারীরিক পরিবর্তনের সময়গুলো এখন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই সিনেমার গল্প তাকে ব্যক্তিগতভাবেও স্পর্শ করেছে।
তিনি বলেন, ‘আমার মা-বাবার সঙ্গে আমি খুব বেশি কানেক্টেড। এখন তাদের বয়স হয়েছে। কখনো মা অসুস্থ হচ্ছেন, কখনো বাবা। জীবনের এই সময়টা আমাকেও পার করতে হচ্ছে। তাই সিনেমার গল্পের সঙ্গে নিজের জীবনের অনেক মিল খুঁজে পেয়েছি।’
চরকির সঙ্গে এটিই মিমের প্রথম কাজ। এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, প্রথম কাজেই এত সুন্দর একটি গল্প ও দক্ষ টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পুরো টিম এবং চরকির প্রতি কৃতজ্ঞতাও জানান এই অভিনেত্রী।
নির্মাতা কাজী আসাদের পরিচালনায় নির্মিত ‘লাইফলাইন’-এ মিম অভিনয় করেছেন ‘অনন্যা’ চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রিজওয়ান পারভেজ। দুর্গম পথে বাইকযাত্রা, হাসি-ঠাট্টা, দ্বন্দ্ব ও আবেগঘন মুহূর্ত মিলিয়ে দুজনের রসায়ন সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মিম বলেন, শুটিংয়ের সময় কখনোই মনে হয়নি তিনি অভিনয় করছেন। সহশিল্পীদের সহযোগিতা ও পুরো ইউনিটের আন্তরিকতায় চরিত্রটি স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে।
শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সিনেমার লোকেশন ছিল কুয়াকাটার এক প্রত্যন্ত এলাকায়, যেখানে নির্দিষ্ট জায়গার পর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাইক ও ভ্যানে করেই পৌঁছাতে হয়েছে শুটিং স্পটে। শুরুতে এত দূরের লোকেশন নিয়ে তার কিছুটা দ্বিধা থাকলেও সেখানে পৌঁছে তিনি বুঝতে পারেন, গল্পের আবহ তৈরি করতে এমন প্রাকৃতিক ও নির্জন পরিবেশই ছিল সবচেয়ে উপযুক্ত।
মিমের ভাষায়, লোকেশন এবং পুরো ইউনিটের নিবেদিত প্রচেষ্টাই ‘লাইফলাইন’-কে একটি বাস্তবধর্মী ও হৃদয়ছোঁয়া সিনেমায় পরিণত করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...