প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: তথ্যপ্রযুক্তি | প্রকাশ: 26 Jun 2025, 8:33 AM
শিক্ষার মসৃণ পথরেখায় প্রযুক্তির রেখাচিত্র আঁকার প্রয়াসে কুমিল্লায় সফলভাবে শেষ হলো তিনদিনব্যাপী ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আইসিটির মাধ্যমে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায় – ১ম সংশোধিত)’ এর অন্তর্ভুক্ত ইন-হাউজ ট্রেইনিং। ১৭ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ-উৎসব ২৫ জুন বুধবার বিকেলে সমাপ্তি টানে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী মোঘলটুলিস্থ কুমিল্লা হাই স্কুলে।
জেলা শিক্ষা অফিসের সুনিপুণ তত্ত্বাবধানে আয়োজিত এই জ্ঞানযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া। প্রশিক্ষণ সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর লায়লা খান, সহকারী প্রোগ্রামার রানা কুমার সাহা, সহকারী পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম ও গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলামসহ একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মকর্তা।
প্রযুক্তির আলোয় আলোকিত করার এই প্রয়াসে অংশ নেন কুমিল্লার ১৭টি উপজেলার প্রায় ৫০ জন আইটি-দক্ষ মাস্টার ট্রেইনার এবং তাঁদের মাধ্যমে প্রশিক্ষিত হন প্রায় ২০০০ শিক্ষক-শিক্ষিকা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় প্রযুক্তির পাঠ — মাল্টিমিডিয়া ক্লাস ব্যবস্থাপনা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, ই-লার্নিং, মাইক্রোসফট অফিসের ব্যবহার, ইন্টারনেট পরিচালনা ও জাতীয় শিক্ষানীতিতে আইসিটির সন্নিবেশিত শিক্ষাবিষয়ক বাস্তব প্রশিক্ষণ।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা— প্রতিটি দিন ছিল যেন একেকটি প্রযুক্তির মহাউৎসব। কোথাও মাউসের ক্লিক, কোথাও ডিজিটাল বোর্ডের টোকা, আর কোথাও বা একঝাঁক শিক্ষক-শিক্ষিকার আলোচনায় প্রতিফলিত হচ্ছিল ভবিষ্যতের শ্রেণিকক্ষের প্রতিচ্ছবি।
একজন অংশগ্রহণকারী শিক্ষক প্রশংসা করে বলেন, "এই প্রশিক্ষণ আমাদের চোখ খুলে দিয়েছে। প্রযুক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে শিক্ষার মান অনেক উচ্চতায় পৌঁছাবে।"
প্রশিক্ষণের শেষ দিনে, এক অপার গর্ব আর দায়িত্ববোধ নিয়ে মাস্টার ট্রেইনারদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে তাঁদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন— “এই জ্ঞান ফিরিয়ে নিন বিদ্যালয়ে, ছড়িয়ে দিন শিক্ষার্থীর মাঝে।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর লায়লা খান, সহকারী প্রোগ্রামার রানা কুমার সাহা এবং কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
এই প্রশিক্ষণ যেন কেবল তিনদিনের এক কোর্স নয়— বরং ছিল এক বীজরোপণ। আগামীতে যেখান থেকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও মানবিক শিক্ষকের মহীরুহ গজিয়ে উঠবে। কুমিল্লা শিক্ষা পরিবারের এই প্রয়াস প্রযুক্তিনির্ভর জাতি গঠনে নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...