প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:46 AM
মিল্লার লালমাই উপজেলার মনোহরপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরপুর পশ্চিম পাড়ার মোবারক হোসেনের ছেলে মেহেদী হাসান শাকিল (২৩) ও কোনার পাড়ের বিল্লাল হোসেনের ছেলে ওমর ফারুক অপু (২১)।
এলাকাবাসীর হাতে ধরা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর পশ্চিম পাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই যুবক মাতলামি শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানা পুলিশের একটি টিম। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসান শাকিলকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুক অপুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’— ইউএনও হিমাদ্রী খীসা
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে দণ্ড দেওয়া হয়েছে। লালমাই উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ প্রকাশ্যে বা গোপনে মাদক সেবন কিংবা বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাই।”
এলাকাবাসীর প্রশংসা
ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই রায় মাদকসেবীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে সহায়ক হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...