প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 5 Jul 2025, 8:27 AM
তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)।।
উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার (৪ জুলাই ২০২৫) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা মহোৎসব। বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। ঢাক-ঢোল, কাঁসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা কুমিল্লানগরী। উল্টো রথযাত্রা মহোৎসবে ভক্ত ও দর্শনার্থীসহ অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এ উপলক্ষে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়াস্থ শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সকাল থেকে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন ও মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এরপর বিকেল ৩টায় মহেশাঙ্গণে ধর্মসভা।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এর প্রতিনিধি সহকারী কমিশনার রতন চন্দ্র দত্ত এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, জেলা পিপি এডভোকেট কাইয়ুম হক রিংকু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাগ এবং স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা আহবায়ক শ্রীমান শ্যামল কৃষ্ণ সাহা।
অনুষ্ঠানে উদ্বোধনী শ্রীমদভগবদগীতা পাঠ করেন- কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী।
এতে সভাপতিত্ব করেন- কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।
বিকেলবেলা পৃথক পৃথক ৩টি রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মহেশাঙ্গণ হতে বের হয়ে মনোহরপুর, ছাতিপট্টি ও চকবাজার হয়ে জগন্নাথপুর মন্দিরে এসে শেষ হয়।
এদিন সকাল থেকেই মহেশাঙ্গণে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
জানা যায়- রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে নিজ দ্বারকায় মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রথযাত্রা মহোৎসব উদযাপন করতে পেরে কুমিল্লা জেলাপ্রশাসন ও পুলিশপ্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক রূপ চন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...