প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 6 Jul 2025, 9:28 AM
মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিনী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে উপলক্ষে প্রচারনার উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার ৫ জুলাই সকাল ১১টায় বিদ্যালয় মাঠ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুভ উদ্বোধন করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত প্রধান বন কর্মকর্তা তপন চন্দ্র দে, সাবেক রেলওয়ে কর্মকর্তা দীপক কুমার ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত, প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, সদস্য সচিব ও প্রাক্তন ছাত্র শরিফুল ইসলাম ফরহাদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক অরুণ ভুষন দে, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বাবলু, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কৃষ্ণ বনিক, হুমায়ুন কবির, শ্রীকান্ত দে, রোজিনা খন্দকার সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন বেলা এ ১১:১৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি বের হয়ে বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১.৩০ মিনিটে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে এবং ১৯৬২ সালের প্রাক্তন ছাত্র ও সাবেক সহকারী প্রধান শিক্ষক অরুণ ভুষন দে এর ফরম পুরনের মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। তার আগে বিদ্যালয়ের সম্মুখে শতবর্ষ উদযাপন লোগো উন্মোচন করা হয়। উল্লেখ্য আগামী ডিসেম্বর ২০২৫ এর ২৫ ও ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...