প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আবহাওয়া | প্রকাশ: 11 Jul 2025, 11:08 AM
টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টায় নদীর পানি ৮.৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপৎসীমার তিন মিটার নিচে। গোমতী নদীর বিপৎসীমা ১১.৩ সেন্টিমিটার।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ মিটার পর্যন্ত পানি বেড়েছে। ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ঢলের কারণে এই পানি বৃদ্ধি হয়েছে। তিনি বলেন, “বৃষ্টি ও ঢল বন্ধ না হলে বন্যার সম্ভাবনা রয়েছে, তবে পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।”
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১২৯.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-এক দিন একই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানিয়েছেন, “বন্যা পরিস্থিতি বিবেচনায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র।”
এদিকে, নদীর আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ২০২৪ সালের ভয়াবহ বন্যার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতীয় এলাকায় বৃষ্টি কিছুটা কমেছে, যা পরিস্থিতি উন্নয়নে সহায়ক হতে পারে।
বর্তমানে গোমতীর পানি বিপৎসীমার নিচে থাকলেও সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে—এমন আশ্বাস দিচ্ছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...