প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 21 Jul 2025, 8:57 AM
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় কুমিল্লা গোমতী টাচ এ দিনব্যাপী রোভার স্কাউটের ডে ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ডে ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
বিকালে কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভা ও ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিকিং দায়িত্ব পালনকারী রোভারদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সাইফুল ইসলাম, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার উন্নয়ন ও প্রকল্প নিজাম উদ্দিন কায়সার।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সঞ্চালনা অনুষ্ঠাানে স্বাগত বক্তব্য রাখেন ডে ক্যাম্পে প্রোগ্রাম চীফ ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের। এতে আরো বক্তব্য রাখেন রিলায়েন্স বহুমুখী কারিগরি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার চৌধুরী, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো.মাঈনুদ্দীন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার জনসংযোগ ও মার্কেটিং আ ছ ম শামচুছ ছালেকীন, বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার, কুমিল্লা জেলা স্কাউটের সহকারি কমিশনার ও কুমিল্লা ই হক কোচিং এর পরিচালক মো. আনোয়ার হোসেন, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার ও সহকারী অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ, কুমিল্লা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার নেছার উদ্দিন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও গার্ল ইন রোভার লিডার ফাতেমা বেগম, কুমিল্লা জেলা রোভারের যুগ্ন সম্পাদক দাউদ খান দোলন, পিআরএস দিদারুল হক রিমন, সোনার বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ ও গার্ল ইন রোভার লিডার মোসাম্মৎ শরিফা বেগম, ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার মো. আলাউদ্দিন, রূপসী বাংলা কলেজের গার্ল ইন রোভার লিডার সেলিনা ইসলাম, চান্দিনা মহিলা কলেজের গার্ল ইন রোভার লিডার কাজী তানিয়া, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিচালনা কমিটির সদস্য হাফেজ আহাম্মদ সোহেল, বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নয়ন দেওয়ানজী, গার্ল ইন রোভার লিডার সেলিনা আক্তার, সহকারি গার্ল ইন রোভার লিডার মাহমুদা আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস।
দিনব্যাপী ডে ক্যম্পে কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...