প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 14 Aug 2025, 9:48 AM
ইব্রাহিম খলিল।।
শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই ঋণ শোধের এক ব্যতিক্রমী প্রয়াস দেখিয়েছেন। বিদায়ী সম্মাননা বলতে আমরা সাধারণত স্মারক, ক্রেস্ট কিংবা ফুলেল শুভেচ্ছায় সীমাবদ্ধ থাকি। কিন্তু এবার বিদায় জানানো হয়েছে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে, উমরাহ হজ্বের ব্যবস্থা করে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের তিন অবসরপ্রাপ্ত শিক্ষক আমিন আহম্মেদ (বিএসসি, বিএড), এ.কে.এম মফিজুর রহমান (বিএসসি, বি.এড), আবদুল মবিন এর বিদায় জানানোর জন্য এক ব্যতিক্রমী আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র মক্কা ও মদিনা জেয়ারতের উদ্দেশ্যে উমরাহ পালনের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ খরচ বহনের একটি প্যাকেজ। এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিন শিক্ষকই। অনেকের চোখে তখন
আনন্দাশ্রু। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, 'আমরা শিক্ষক হিসেবে গর্ববোধ করছি, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদেরকে এভাবে সম্মানিত করবে। বাংলাদেশে কোথাও এমন সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই। আমরা তাদের জন্য মন ভরে দোয়া করি, যারা যেন জীবনে সফল হয়। বিদায় অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মুখে ছিল প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ। কেউ বললেন, এই শিক্ষকদের হাত ধরেই তারা মানুষ হয়ে উঠেছেন, কেউ আবার কন্ঠ রুদ্ধ করে স্মরণ করলেন শৈশবের নানা ঘটনা। সবার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার গভীরতা। অনেকে প্রিয় শিক্ষকদের বিদায়ে ঝরিয়েছেন অশ্রু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, এন্ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তিনি বক্তব্যে বলেন,
আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর করে সবকিছু সাজানোর জন্য। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। কারণ দায় এড়ানোর সুযোগ কারোরই নেই। দায় এড়ানো কোন ভাল গুণ নয়। সবাইকে দায় নিতে হবে। "অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সফিকুর রহমান খান। তিনি বলেন, এই আয়োজনের সাথে যারা জড়িত, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা শিক্ষকরা ভালো ফলাফল করানোর জন্য আমরা চেষ্টা করি। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও চেষ্টা করতে হবে। তাহলেই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। পাশাপাশি, অনুষ্ঠানে ২০২৫ সালে কোমাল্লা মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...