প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 17 Aug 2025, 6:23 AM
নয়ন দেওয়ানজী।।
“শিক্ষার জন্য ঐক্য”—এই শ্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট, কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আত্মপ্রকাশ করল কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরাম। এক গম্ভীর অথচ আশাব্যঞ্জক আবহে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করা হয়। যেন নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত হলো শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত—যা এক অদৃশ্য সেতুবন্ধন গড়ে দিল সকলের হৃদয়ে। সভাপতিত্ব করেন আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসা: ফেরদৌসী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সমন্বয়ক ও কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের পরিচালক ইকরামুল হাসান ইথার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার। তিনি বলেন—
“বর্তমান বিশ্বের পরিবর্তনশীল সমাজে শিক্ষার লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফল নয়, বরং শিক্ষা হওয়া উচিত আনন্দময়, সৃজনশীল ও মানবিক বিকাশের কেন্দ্র। আনন্দ আর কৌতূহলই শেখার প্রকৃত অনুপ্রেরণা।”
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের উপদেষ্টা প্রফেসর মো. কাজী মুজিবুর রহমান, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিন মাসউদ ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তা ও গণমাধ্যমের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষকদের জন্য আনন্দভিত্তিক পাঠদানের কৌশল ও শিক্ষার্থীদের মতামত-স্বপ্নকে সম্মান জানানোর প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।
আলোচনা সভা শেষে তিন বছরের জন্য ঘোষণা করা হয় ফোরামের কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ মোসা: ফেরদৌসী আক্তার, সহ-সভাপতি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম ও কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
সাধারণ সম্পাদক হন ইকরামুল হাসান ইথার। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পান কমার্স কলেজ স্কুল শাখার ইনচার্জ মো. আব্দুস সামাদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ ইয়াছিন নূর, দপ্তর সম্পাদক আশিক বিল্লাহ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. রোকন উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হন মো. আবু জাহিদ, মো. আরমান হোসেন ও মো. আক্তার হোসাইন জয়।
নজরুল ইনস্টিটিউটের হলঘরে বসেছিল যেন নতুন শিক্ষাবোধের উৎসব। বক্তাদের প্রতিটি শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল একটি বিশ্বাস—শিক্ষা যদি আনন্দময় হয়, তবে সমাজ আলোকিত হবেই। কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের আত্মপ্রকাশ তাই নিছক একটি সংগঠনের সূচনা নয়, বরং আগামী প্রজন্মের জন্য শিক্ষা-অভিযাত্রার নতুন মশাল প্রজ্বলন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...