প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 6:53 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বরুড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও কর্মকর্তাদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালতের কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। কর্মশালায় কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
বিশেষ অতিথিদের অংশগ্রহণ
কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী মাহমুদ আকন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা সমাজসেবা অফিসার ও আড্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুল হাসান রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা ও খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসক সুরাইয়া জামান নিতু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ঝলম ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী।
এ সময় গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, শাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল খালেক মুন্সি, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমানসহ একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বিষয়
কর্মশালায় বক্তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি ক্রয় পদ্ধতি ও হিসাব ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ করা হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে উল্লেখ করা হয়।
গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
গ্রামীণ উন্নয়নে প্রত্যাশা
গ্রাম আদালত চট্টগ্রাম ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাজেদুল আনোয়ার ভূঁইয়া বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর করে তুললে সাধারণ মানুষ দ্রুত বিচার সুবিধা পাবে। এতে করে গ্রামীণ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...