প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Oct 2025, 5:54 AM
গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক এক ঐতিহাসিক ঘোষণাপত্রে সই করেছে। সোমবার মিশরের অবকাশ কেন্দ্র শারম আল-শেখে আয়োজিত শীর্ষ সম্মেলনে এ ঘোষণাপত্রে সই হয়।
ঘোষণায় অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন’ হিসেবে অভিহিত করেন। ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময়ের কয়েক ঘণ্টা পর তিনি ইসরাইলে সফর করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। পরে মিশরে গিয়ে গাজা ঘোষণায় সই করেন ট্রাম্পসহ আঞ্চলিক নেতারা।
ট্রাম্প বলেন, “এই নথিতে যুদ্ধবিরতি টেকসই রাখার সব নিয়ম স্পষ্টভাবে উল্লেখ আছে। এটি টিকে থাকবে।”
তার মধ্যস্থতায় সোমবার হামাস তাদের হাতে থাকা শেষ ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরাইল ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এ ঘটনায় দুই পক্ষেই দেখা গেছে আবেগঘন মুহূর্ত — তেল আবিবে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের স্বাগত জানাতে জনতার উচ্ছ্বাস, আর রামাল্লা ও খান ইউনিসে বন্দী পরিবারের কান্না ও আনন্দ একসাথে মিশে যায়।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “বাড়িতে স্বাগতম।”
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস ২৭ জন জিম্মির মৃতদেহ ও ২০১৪ সালের এক নিহত ইসরাইলি সেনার দেহাবশেষ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে গাজায় ধ্বংসস্তূপের মধ্যে যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও পুনর্গঠনের পথ এখনো দীর্ঘ। সদ্য মুক্তি পাওয়া এক বন্দী ইউসুফ আফানা বলেন, “আমার পরিবারের সঙ্গে আবার দেখা—এটাই সবচেয়ে বড় আনন্দ। মনে হচ্ছে নতুন করে জন্ম নিয়েছি।”
তবে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে—হামাসের নিরস্ত্রীকরণে অনীহা এবং ইসরাইলের সেনা প্রত্যাহারে বিলম্ব। তবুও ট্রাম্প আশাবাদী, “যুদ্ধবিরতি টিকে থাকবে।”
সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।” মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, “ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই অঞ্চলে স্থায়ী শান্তি আনতে পারেন।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৭,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেকই নারী ও শিশু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...