প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Nov 2025, 9:36 AM
১৯৭৫ সালের ৭ নভেম্বর—ভোর থেকেই উত্তাল ছিলো পুরো বাংলাদেশ। রাস্তায় নেমেছিলো হাজারো মানুষ, কণ্ঠে একই ধ্বনি— “সিপাহী-জনতা ভাই ভাই, বাংলাদেশ জিন্দাবাদ!” রেডিওতে ভেসে এলো সেই ঐতিহাসিক কণ্ঠ— “আমি জিয়া বলছি।” মুক্তিযুদ্ধের চেতনা যেন ফিরে এলো আবার।
দেশ তখন চরম বিশৃঙ্খলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, পরপর সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ভেতর বিভাজন— এমন অস্থির সময়েই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব। এই দিনে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। সেনা ও জনতার ভালোবাসায় তিনি হয়ে ওঠেন জাতির নতুন আস্থার প্রতীক।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়েই শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের পথচলা।”
অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ স্মরণ করেন, “৭ নভেম্বরের অভ্যুত্থান হয়েছিল দেশকে একদলীয় শাসন ও বিদেশি প্রভাব থেকে মুক্ত করার জন্য। সেনা ও জনতা এক হয়েছিল দেশের স্বাধীনতা রক্ষায়।”
রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, “৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।”
এই দিনেই শুরু হয় নতুন অধ্যায়— আত্মমর্যাদাশীল, স্বাধীন ও স্বকীয় বাংলাদেশের যাত্রা। ইতিহাস তাই আজও গেয়ে যায়— সিপাহী-জনতা ঐক্যের জয়গান, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবিনাশী নাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...