প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 10:03 AM
জ্ঞান, সংস্কৃতি আর ইতিহাসের আলো জ্বেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পা রাখল ১২৬ বছরের প্রজ্ঞা-ভরা পথচলায়। সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা রঙিন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদযাপন করেছে তাদের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ক্যাম্পাসজুড়ে ছিল উদ্দীপনা, স্মৃতিচারণ আর প্রাক্তনদের মিলনমেলা।
সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আবহ ছড়িয়ে দেয়। একই সাথে প্রকাশিত হয় স্মরণিকা এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মো. শাহ আলম। উল্লেখযোগ্য বিষয় হলো—এরা সবাই এই বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী।
আলোচনা সভার প্রথম পর্ব ছিল প্রাক্তনদের স্মৃতিচারণ ও শুভেচ্ছাবার্তায় মুখর। বক্তব্য রাখেন সাবেক সচিব এবিএম শাহাজান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম, শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, ছাত্র সংসদের ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জিএস সানাউল্যাহ মজুমদার এবং শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সরোয়ার।
স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।
১৮৯৯ সালে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের উদ্যোগে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার নামে প্রতিষ্ঠিত এই কলেজ ১২৬ বছর ধরে কুমিল্লা ও আশপাশের অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের দীপ প্রজ্বলিত করে আসছে। বর্তমানে এই শিক্ষাঙ্গনে উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স মিলিয়ে ২৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
১২৬ বছরের ঐতিহ্য যেন আজও একই গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে—ভিক্টোরিয়া সরকারি কলেজ তার এই গৌরবধারাই স্মরণ করল উৎসবমুখর এ দিনে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...