প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Nov 2025, 9:59 AM
ঢাকার অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসা থেকে লাকসামের ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন রায়হানের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে রহস্য ও আলোচনার ঝড়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মৃত্যু নিয়ে পরিবার, স্থানীয়রা ও নেতা–কর্মীদের মনে জন্মেছে নানা প্রশ্ন।
গত সোমবার রাত গভীরতায় ই–ব্লকের ১৮ নম্বর সড়কের তিনতলা বাড়িটির চিলেকোঠায় একা থাকতেন আল আমিন। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে দারোয়ানের সন্দেহ হয়। চাচাতো ভাইয়ের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর দেখা যায়—জানালার গ্রিলে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছেন যুবনেতা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করেন পুলিশ।
ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে।
তবে পরিবার ও সংগঠনের অনেকে ভিন্নমত পোষণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু পোস্টে দাবি করা হচ্ছে—এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড।
আল আমিনের খালাতো ভাই সাকিব হোসেন বলেন,
“আমার ভাই কখনোই আত্মহত্যা করতে পারে না। ছবিতে দেখা গেছে, সে হাঁটুভাঙা অবস্থায় ছিল, হাঁটু মেঝেতে লাগানো। এই অবস্থায় কীভাবে আত্মহত্যা সম্ভব? এখানে নিশ্চিত কিছু একটা আছে।”
তিনি আরও বলেন, “রায়হান ভাই খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন। হঠাৎ করে এমন মৃত্যু আমাদের মানতে কষ্ট হচ্ছে।”
ওসি রাকিবুল হাসান বলেন, “এই অবস্থায় আত্মহত্যা অসম্ভব নয়। মরদেহে আত্মহত্যার সমস্ত স্বাভাবিক লক্ষণ পাওয়া গেছে। আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি।”
তিনি ইঙ্গিত দেন, ব্যক্তিগত জীবনের একাধিক সংকট ও মানসিক চাপ এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
গত আগস্টে বিয়ে করে কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে আল আমিনের। পারিবারিক–ব্যক্তিগত নানা সমস্যার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে তাঁকে ঢাকায় আত্মগোপনে থাকতে হচ্ছিল—যা তাঁকে হতাশায় ফেলতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান,
“আমরা খোঁজ নিয়ে দেখেছি, তাঁর নামে কোনো মামলা বা অভিযোগ নেই।”
আল আমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ভাটারা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশের আশা, ময়নাতদন্ত প্রতিবেদনই জানাবে—এটি আত্মহত্যা, নাকি আড়ালের গল্প আছে অন্য কিছু।
লাকসামের তরুণ ছাত্রনেতার এই মৃত্যু ঘিরে পরিবারে চলছে শোক আর অসহায় কান্না। রাজনৈতিক অঙ্গনে তুমুল প্রশ্ন—এ কি ব্যক্তিগত হতাশা, না কি অদৃশ্য কোনো শক্তির নৃশংসতা?
সত্যের পথ ধরেই এগোবে তদন্ত—এমনটাই প্রত্যাশা স্বজনদের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...