প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Dec 2025, 8:31 AM
দ্রুতগতির বোলিং মানেই শোয়েব আখতার। সময় পেরোলেও কেপটাউনের সেই গতি আজও ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বল ছুড়ে ইতিহাস গড়া পাকিস্তানের এই কিংবদন্তির রেকর্ড ২২ বছরেও অটুট। বহু পেসার ছুঁতে গেছেন, ছাপ ফেলেছেন—কিন্তু রেকর্ড ভাঙা হয়নি।
এবার সেই রেকর্ড ভাঙার স্বপ্নটা শোয়েব নিজেই দেখতে চান—আর তা বাংলাদেশের জার্সিতে। বিপিএলের আসন্ন আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ঢাকায় এসে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস স্পষ্ট কণ্ঠে জানালেন তার ইচ্ছা, “তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।” সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথাটা বলেন সাবেক এই তারকা পেসার।
শোয়েবের চোখে তাসকিনের মধ্যে আছে সেই আগুন, আছে ভয়ংকর গতি আর আগ্রাসন। আর তরুণ পেসারদের জন্য তার বার্তা—শুধু গতি নয়, উপভোগটাই আসল। শোয়েব বলেন, “রানআপের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। নিজের স্টাইল নিয়ে গর্ব করো—লম্বা চুল, গোঁফ, শার্ট—সবই তোমার ব্যক্তিত্ব। কিন্তু লক্ষ্য হবে উইকেট নেওয়া, কাউকে আঘাত করা নয়।”
নিজের ক্যারিয়ারের একটি সংবেদনশীল অধ্যায়ও স্মরণ করেন তিনি। শোয়েব বলেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার তার প্রিয় খেলোয়াড়। অথচ মাঠের লড়াইয়ে সেই শচীনের হেলমেটে বল লাগানো, এমনকি পাঁজরে চোট লাগানোর ঘটনাও আছে। “ওগুলো ভেবে আমার খারাপ লেগেছে,”—স্বীকার করেন তিনি।
গতি, আবেগ আর অভিজ্ঞতার মিশেলে শোয়েব আখতার এবার যেন দায়িত্বটা তুলে দিতে চান নতুন প্রজন্মের কাঁধে। প্রশ্ন একটাই—বাংলাদেশের তাসকিন আহমেদ কি পারবেন সেই ঐতিহাসিক ১৬১.৩ কিলোমিটার গতির দেয়াল ভেঙে দিতে? ক্রিকেটপ্রেমীরা এখন সেই অপেক্ষাতেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...