প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 8:06 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
নির্জন পুকুরপাড়। শিশুর চঞ্চল হাসি সেখানে হঠাৎ থেমে গেলো চিরতরে।
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই চাচাতো বোন—সামিরা আক্তার (১২) ও সাফা মারওয়া (৭)।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের একটি বাড়ির পাশের পুকুরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত দুই শিশুই স্থানীয় মজমুদার বাড়ির বাসিন্দা। সামিরা রাসেল মজুমদারের কন্যা এবং সাফা সাইফুল মজুমদারের মেয়ে।
পড়ন্ত বিকেলে যখন গ্রাম ছায়া নামে, তখন এই বাড়ির উঠানে নামলো কান্নার ঝড়। শিশুদ্বয়ের নিথর দেহ যখন উঠানে শায়িত, তখন বাতাসে শুধু একটিই শব্দ—“আমার মেয়ে! আমার সোনা!”
পরিবারের চোখ এড়িয়ে দুপুরের দিকে সামিরা ও সাফা পুকুরে গোসল করতে নামে।
প্রথমে তাদের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে এক শিশুর কাছ থেকে জানা যায়—তারা পুকুরের দিকে গিয়েছিল।
হতাশায় ভারী হয়ে ওঠা মুহূর্তে পুকুরে নেমে শুরু হয় উদ্ধার তৎপরতা। প্রথমে উদ্ধার হয় সামিরার দেহ, কিছু সময় পর সাফাও।
তখন তীব্র কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একে একে ছুটে আসেন প্রতিবেশীরা—তবে তখন আর কিছুই করার ছিল না।
নিহতদের এক আত্মীয় ও স্থানীয় যুব নেতা ইমরান মজুমদার জানান,
“পুকুরে গোসল করতে নেমে আমার ভাতিজি সামিরা ও ছোট সাফা প্রাণ হারিয়েছে। আমাদের সবার দায়িত্ব—শিশুদের প্রতি আরও যত্নবান হওয়া।”
তিনি এ সময় শিশুদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "একটি মুহূর্তের অবহেলা একটি পরিবারকে চিরকালের কান্না দিয়ে যেতে পারে।"
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন,
“শুনেছি, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের হাসপাতালে আনা হয়নি।”
সামিরা আক্তার ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সাফা মারওয়া প্রথম শ্রেণিতে পড়ত। হাসিখুশি দুই বোন একসঙ্গে খেলত, পড়ত, স্বপ্ন দেখত। এখন তাদের কণ্ঠ স্তব্ধ, উঠানে শুধুই শোকের হাহাকার।
এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সুরক্ষা আর সচেতনতা কোনো বিকল্প নয়। একটিমাত্র মুহূর্তের অসতর্কতায় দুটি নিষ্পাপ প্রাণ হারিয়ে গেল চিরতরে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...