প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: অর্থনীতি | প্রকাশ: 1 Jun 2026, 6:27 AM
দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর।
আয়োজকদের ভাষ্য, ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি নতুন উদ্যোক্তা তৈরির একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীরা এখানে অভিজ্ঞ উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ, ছয়টি নিবিড় অনলাইন প্রশিক্ষণ সেশন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবেন।
আগামী ৫ জুন পর্যন্ত প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে। দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককভাবে অথবা ২ থেকে ৪ সদস্যের দল গঠন করে অংশ নিতে পারবেন।
নির্ধারিত ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করে ডিইউইডিসির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে।
এবারের আসরে বিজয়ীদের জন্য থাকছে এক লাখ ৩০ হাজার টাকারও বেশি সমমূল্যের পুরস্কার ও উপহার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ দল ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল ২০ হাজার টাকা। এছাড়া প্রতিটি বিজয়ী দলের জন্য থাকছে ১১ হাজার টাকার আকর্ষণীয় উপহার সামগ্রী।
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে এগিয়ে নিতে ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’ হতে পারে একটি বড় মঞ্চ, যেখানে একটি সৃজনশীল ধারণাই বদলে দিতে পারে ভবিষ্যতের পথচলা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...