প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 1 Jun 2026, 6:35 AM
পবিত্র হজ পালন শেষে হৃদয়স্পর্শী এক বার্তায় নিজের আধ্যাত্মিক অনুভূতির কথা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি বলেছেন, হজের এই পবিত্র সফর তাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো জাগতিক উদ্বেগ ও আবেগ থেকে মুক্ত হতে সাহায্য করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ‘ইশক মুর্শেদ’ খ্যাত এই অভিনেত্রী জানান, হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক অনন্য যাত্রা।
দুরেফিশান জানান, বাবা-মায়ের সঙ্গে হজ পালনের সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি। হজের প্রথম দিন ‘রমি’ বা শয়তানকে পাথর নিক্ষেপের সময় তিনি অসুস্থ হয়ে পড়লেও বাবা-মায়ের উপস্থিতি ও সাহচর্য তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।
নিজের অভিজ্ঞতাকে ‘সবর, শুকর ও তাওয়াক্কুলের গল্প’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এই সফর শুধু তার ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনেনি, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হাজিদের সঙ্গে সুন্দর সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগও তৈরি করেছে।
সহযাত্রীদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরে অভিনেত্রী লেখেন, তারা একসঙ্গে ইবাদত করেছেন, আনন্দ-বেদনা ভাগাভাগি করেছেন এবং একই ছাদের নিচে থেকে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের অনন্য উদাহরণ দেখেছেন। পাশাপাশি তাকওয়া ও আল্লাহভীতির অসংখ্য অনুপ্রেরণামূলক গল্প তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
দুরেফিশান আরও বলেন, হজ শেষে তিনি ঠিক কতটা অর্জন করেছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে একটি বিষয় তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন—দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ ও জাগতিক আবেগের ভার তিনি পেছনে ফেলে এসেছেন।
তার ভাষায়, “হজ আমাকে শিখিয়েছে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে। শরীরজুড়ে ক্লান্তি ও ব্যথা থাকলেও আমার মন আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রশান্ত, তৃপ্ত ও পরিপূর্ণ।”
বার্তার শেষে বিশ্বের সব মুসলিমের জন্য শুভকামনা জানিয়ে দুরেফিশান সেলিম মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন প্রত্যেক মুসলমান জীবনে অন্তত একবার এই পবিত্র হজ পালনের সৌভাগ্য লাভ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...