প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 8:09 AM
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে আজ। চার বছর অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে কোটি ভক্তের আবেগ, উন্মাদনা আর স্বপ্নের আসর। আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপ মানেই ব্রাজিল—এমন ধারণা ফুটবলপ্রেমীদের কাছে নতুন কিছু নয়। রেকর্ড পাঁচবার ট্রফি জেতা দলটি এবার মাঠে নামছে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রতিটি ধাপে পাড়ি দিতে হবে কঠিন সব পরীক্ষার।
গ্রুপ পর্বে ব্রাজিলের তিন লড়াই
বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে খেলবে ব্রাজিল। প্রথম পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
১৪ জুন : ব্রাজিল বনাম মরক্কো
ভেন্যু: নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়াম
সময়: বাংলাদেশ সময় ভোর ৪টা
২০ জুন : ব্রাজিল বনাম হাইতি
ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম
সময়: সকাল ৬টা ৩০ মিনিট
২৫ জুন : ব্রাজিল বনাম স্কটল্যান্ড
ভেন্যু: মিয়ামি স্টেডিয়াম
সময়: ভোর ৪টা
এবারের বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল জায়গা করে নেবে নকআউট পর্বে।
গ্রুপসেরা হলে যেভাবে এগোবে ব্রাজিল
যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ। ওই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া।
সেই বাধা পেরোতে পারলে পরবর্তী ধাপে সেলেসাওদের সামনে আসতে পারে জার্মানি, সেনেগাল কিংবা স্পেনের মতো শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকো।
আর সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা দেখতে পারেন বহু প্রতীক্ষিত এক মহারণ। নকআউটের সব সমীকরণ মিললে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল।
সব বাধা অতিক্রম করতে পারলে ২০ জুলাই নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জায়গা করে নেবে সেলেসাওরা।
রানার্সআপ হলে বদলে যাবে পুরো সমীকরণ
অন্যদিকে গ্রুপ ‘সি’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠলে ব্রাজিলের পথটা আরও কঠিন হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে শুরুতেই তাদের খেলতে হতে পারে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসের নামই সবচেয়ে বেশি আলোচনায়।
পরবর্তী ধাপে অপেক্ষা করতে পারে মরক্কো, দক্ষিণ কোরিয়া কিংবা সমীকরণ বদলালে আবারও নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স বা জার্মানি, আর সেমিফাইনালে দেখা মিলতে পারে ইংল্যান্ড অথবা ফ্রান্সের।
ব্রাজিলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা
বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও দেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ ব্রাজিলের সমর্থক। তাই সেলেসাওদের প্রতিটি ম্যাচ, সম্ভাব্য প্রতিপক্ষ এবং ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার একটাই লক্ষ্য—দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। সেই হেক্সা মিশনের পথচলা শুরু হচ্ছে আজ। এখন দেখার বিষয়, স্বপ্নের সেই যাত্রা শেষ পর্যন্ত কতদূর নিয়ে যেতে পারে ব্রাজিলকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...