প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Jun 2026, 8:15 AM
২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ঘিরে আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র।
বৃহস্পতিবার (১১ জুন) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি অতুল এস চন্দুরকরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তবে শুনানির শুরুতেই আদালত জানিয়ে দেয়, বিষয়টি অন্য একটি বেঞ্চে পাঠানো হবে।
এ সময় বিচারপতি মিশ্র বলেন, এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিষয়ে তার ছেলে সরকারের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে তিনি এই মামলার শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন। আগামী ২৫ জুন এমন একটি বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বর্তমান দুই বিচারপতির কেউ থাকবেন না।
এর আগে গত ৩০ মে দিল্লির একটি ট্রায়াল কোর্ট ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় জ্যাকলিন ফার্নান্দেজ, মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং আরও ১৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের নির্দেশ দেয়।
একইসঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেলের দায়ের করা আরেকটি মামলায় সুকেশ চন্দ্রশেখরসহ আরও ২০ জনের বিরুদ্ধে কঠোর মকোকা আইন ও অন্যান্য ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন জ্যাকলিন।
তদন্তের শুরুতে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে প্রথমবারের মতো জ্যাকলিনকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করে।
ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের নিয়মিত যোগাযোগ ছিল এবং সুকেশের ঘনিষ্ঠ সহযোগী পিংকি ইরানির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ মূল্যবান উপহার গ্রহণ করেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখর কারাগারে থেকেও একটি সুসংগঠিত প্রতারণা ও অর্থ পাচার চক্র পরিচালনা করতেন। নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলতেন।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ভুয়া ফোনকল, জাল পরিচয় এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে অভিযোগকারী অদিতি সিং ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়। সেই বহুল আলোচিত মামলাতেই এখন আইনি জটিলতার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...