প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2026, 9:20 AM
কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে (১২) গুলিবিদ্ধ করার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তলটিতে ৬ রাউন্ড তাজা গুলি ছিল বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্রাবণ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকার একটি বাড়ির পরিত্যক্ত স্থান থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, স্কুলছাত্র প্রেমকে গুলিবিদ্ধ করতে এই অস্ত্রই ব্যবহার করা হয়েছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদক কারবারি সাব্বির ও অপুসহ ৬ জনের নাম উল্লেখ করে আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যদিও আটক শ্রাবণের নাম মামলার এজাহারে নেই, তবে তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনো গুলি অপসারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল সশস্ত্র ব্যক্তি হামলা ও গুলিবর্ষণ করে। স্থানীয়দের দাবি, এর আগে বুধবার রাত থেকে এলাকায় মাদক বেচাকেনা নিয়ে অপু ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়দের উদ্যোগে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে হামলার সময় এলোপাতাড়ি গুলিতে পথচারী ও স্থানীয়রা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এতে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।
বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় প্রেম। তার বাবা ইউনুছ মিয়া নগরীর সিটি পার্কে একটি রাইডে কর্মরত। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...