প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2026, 9:29 AM
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক ব্যবসার বিস্তার নিয়ে ক্রমেই বাড়ছে জনমনে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিহ্নিত মাদক কারবারিদের নাম-পরিচয়, অবস্থান ও কার্যক্রম সম্পর্কে একাধিকবার প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য ও তালিকা জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর অভিযান পরিচালিত হয়নি। ফলে মাদক ব্যবসায়ীরা আরও সক্রিয় ও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, নগরীর বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিক, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। তবে অভিযোগ রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে ধারাবাহিক ও জোরালো অভিযান না হওয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণে না এসে বরং আরও বিস্তৃত হয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদকের সহজলভ্যতা তরুণ ও কিশোরদের বিপথে ঠেলে দিচ্ছে। অনেক পরিবার সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে রয়েছে। তাদের মতে, মাদক ব্যবসার বিস্তারের পাশাপাশি চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা, চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, নিয়মিত ও দৃশ্যমান অভিযান ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।
এদিকে বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় পুরো নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ইথান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি মাদকবিরোধী আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তবে এলাকাবাসীর প্রশ্ন, একাধিকবার তথ্য ও তালিকা দেওয়ার পরও কেন এখনো পর্যন্ত ব্যাপক ও দৃশ্যমান অভিযান পরিচালিত হচ্ছে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...